শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

যেকোনো সময় অন্ধ হয়ে যেতে পারেন খালেদা জিয়া!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ শনিবার বেলা পৌনে ১২ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলনে তার ব্যক্তিগত চিকিৎসকরা জানিয়েছেন, নার্ভে চাপা পরার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ডান হাতের চেয়ে বাম হাত বেশি দুর্বল।

এ অবস্থায় তার শরীর আরো খারাপ হয়ে প্যারালাইজড হয়ে যেতে পারে। যেখোনে রাখা হয়েছে সেখানে তার চিকিৎসা সম্ভব নয় বলে জানিয়েছেন নিউরো সার্জন ওয়াহিদুর রহমান। তিনি যেকোনো সময় অন্ধ হয়ে যেতে পারেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. কুদ্দুস।

বিএনপি বলছে, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসার সুযোগ দিন। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে দিন।

কারাবন্দি বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের দেয়া পরামর্শের ফাইলটি প্রধানমন্ত্রীর দপ্তরে পড়ে আছে বলেও অভিযোগ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অপরদিকে, কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ