শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

‘৭৫ হাজার মাদরাসায় ২৬ লাখ শিক্ষার্থী দীনি শিক্ষা গ্রহণ করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারাদেশের ৭৫ হাজার মাদরাসায় ২৬ লাখ শিক্ষার্থী এখন দীনি শিক্ষা গ্রহণ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, সরকার ধর্মীয় শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে। ইসলামের প্রসারে কাজ করছে।

শনিবার (২৮ এপ্রিল) দুপুরে নাটোরের সিংড়া হামিদিয়া ইসলামিয়া মাদরাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সময়ে ইসলাম ধর্মের উন্নয়ন ও প্রসারে কাজ করেছেন। তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড গঠন ও বিশ্ব ইজতেমার জমি বরাদ্দ করেছেন। আর তারই যোগ্য কন্যা শেখ হাসিনা কওমী মাদরাসাকে স্বীকৃতি দিয়েছেন।

আপনি বা কোনো আত্মীয় কি ইন্টারনেট ও মাদকাসক্তিতে ভুগছে?

এ সময় তিনি সরকারের পাশাপাশি ব্যক্তিগতভাবে সবাইকে দীনি শিক্ষা দানের হাত প্রসারিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক তায়জুল ইসলাম, মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস ছালাম প্রমুখ।

‘কাকরাইলে যা ঘটছে তা খুবই দুঃখজনক ও বেদনাদায়ক’

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ