শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

বুধবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: বিভিন্ন দেশ ঘুরে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফরের বিষয়ে জানাতে গণমাধ্যমের সামনে আসবেন তিনি বুধবার।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন বুধবার বিকেল ৪টায় সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে ।

সৌদি আরব ও যুক্তরাজ্য সফর করেন প্রধানমন্ত্রী ১৫ থেকে ২৩ এপ্রিল । সৌদি আরবের দাম্মামে সৌদি সামরিক জোটের মহড়ার সমাপনী অনুষ্ঠানে যোগদান শেষে লন্ডনে কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী।

 

দেশে ফিরে ২৬ থেকে ২৯ এপ্রিল অস্ট্রেলিয়া সফর করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আমন্ত্রণে শুক্রবার সকালে সিডনিতে পৌঁছান তিনি। সকালেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ ও ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট দাং থি নাও থিন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

রাতে শেখ হাসিনা যোগ দেন গ্লোবাল সামিট অন উইমেনে। নারী নেতৃত্বে সফলতার স্বীকৃতি হিসেবে ওই অনুষ্ঠানে তার হাতে তুলে দেওয়া হয় সম্মানজনক ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’।

আরো পড়ুন- জিতলো কমিটি, হারলেন মুহতামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ