বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

ব্রিটেনে এই প্রথম মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রিটেনে প্রথম বারের মতো কোনো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেলেন মুসলিম ব্যক্তি। পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ জাভিদকে ব্রিটেনের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

এর আগে অবৈধ অভিবাসী বিতাড়ন সম্পর্কিত সরকারি নীতি নিয়ে কেলেঙ্কারির মুখে গত রোববার ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড পদত্যাগ করেন। এর পরদিন সোমবার তার জায়গায় সাজিদ জাভিদকে নিয়োগ দেয়া হয়।

তবে সাজিদ জাভিদকে স্বরাষ্ট্রমন্ত্রী করায় ব্রিটেন জুড়ে বিস্ময়ের সৃষ্টি হয়েছে।

সাজিদ জাভিদ শুধুমাত্র প্রথম মুসলিমই নয়, বরং তিনি একজন প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত যিনি ব্রিটেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

সাজিদ জাভিদের অন্যতম প্রধান দায়িত্ব হবে অভিবাসন নিয়ে ব্রিটেনের জনগণের চাপ ও উদ্বেগ সামলানো।

উল্লেখ্য,ষাটের দশকে সাজিদ জাভিদের বাবা পাকিস্তান থেকে ব্রি‌টে‌নে আসেন। প্রথমে কাপড়ের কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন এবং পরে বাসচালকের চাকরি করা এ লোকটির ছেলেই এখন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ