শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

খেটে খাওয়া মানুষের জন্য কাজ করছি: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা। জাতির জনক যেভাবে মানুষের ভাগ্যোন্নয়নে নিজের জীবন উৎসর্গ করেছিলেন, আমিও দেশের মানুষের জন্য কাজ করছি।

মহান মে দিবস উপলক্ষে মঙ্গলবার (১ মে) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করে বলেন, দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু পরিত্যক্ত সব কলকারখানা চালু করেছিলেন। তিনি মে দিবসের ছুটি ঘোষণা করেন। শোষিত, বঞ্চিত ও শ্রমিকের ভাগ্যোন্নয়নে নিজের জীবন উৎসর্গ করেছিলেন তিনি।

তার পথ অনুসরণ করে বর্তমান সরকারও কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিল্প প্রতিষ্ঠানে যেন শান্তি থাকে, শ্রমিকরা যেন উৎপাদনমুখী হয় এবং পোশাক খাতের যেন উন্নয়ন হয়, সেজন্য সরকার কাজ করে যাচ্ছে।

নারী শ্রমিকদের জন্য যত কিছু দরকার আমরা করেছি। বন্ধ থাকা শিল্প কারখানা পর্যায়ক্রমে চালু হবে। আমরা দেশের খেটে খাওয়া ও মেহনতি মানুষের জন্য কাজ করছি। তেলে মাথায় তেল দিতে আসিনি।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ