হাওলাদার জহিরুল ইসলাম: সাম্প্রতিক দিল্লির নিযামুদ্দিন তাবলিগি মারকাযে মাওলানা সাদ কান্ধলভি হায়াতুস সাহাবার তালিমের মজলিসে উলামাদের সোহবত গ্রহণ, তাদের সম্মান মর্যাদা ও তাদের থেকে দীনের ইলম হাসিল বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচেনা পেশ করেন। সে বয়ানের চুম্বকাংশ আওয়ার ইসলামের পাঠকদের জন্য তুলে ধরা হলো।
তিনি বলেন, গতকাল বুখারি শরিফের কিতাবুলআম্বিয়াতে নূহ আ. এর আলোচনায় পড়লাম, আল্লাহ তাআলা এই উম্মতকে মু'তাদিল বা ন্যয়পরায়ণ উম্মত হিসাবে পাঠিয়েছেন। তাই কোন ব্যক্তির ভুল হলে তার ভুল অবশ্যইভুল। কিন্তু তার মানে এই নয় যে তার ভালো ও সঠিক কথা গুলোকেও জোরপূর্বকভাবে ভুল প্রমাণ করার ব্যর্থ চেষ্টায় নিজেকে লিপ্ত রাখব ৷
তালিমে উপস্থিত সাথীদের উদ্দেশ্য করে মাওলানা সাদ কান্ধলভি বলেন, ইলম অর্জনের আসল জায়গা হল উলামায়ে কেরামের মজলিস ৷ কেননা, উলামায়ে কেরাম থেকে ইলম হাসিল করলে সেই ইলমের সাথে তরবিয়াত-আত্মশুদ্ধিও থাকে৷
আর ইলম, উলামায়ে কেরাম ও আহলে তাকওয়া ছাড়া হাসিল করলে কিছু মা'লুমাত বা জ্ঞান তো অবশ্যই হাসিল হবে, কিন্তু সেই জ্ঞানের সাথে তরবিয়াত তথা আত্মশুদ্ধি অর্জন হবে না ৷
এ জন্য সর্বক্ষেত্রে উলামায়ে কেরামগণের মজলিসের মুখাপেক্ষী হয়ে থাকা চাই ৷
কেননা, প্রত্যেক জিনিস লেনদেন করার জায়গা নির্দিষ্ট, সবজির দোকানে ওষুধ পাওয়া যাবে না, আর ওষুধের দোকানে গোশত পাওয়া যাবে না ৷ আর গোশ্তের দোকানে সবজি পাওয়া যাবে না ৷
এটা কিভাবে সম্ভব হতে পারে যে, দুনিয়ার সামানা ক্রয়ের জন্য প্রত্যেকটির জায়গা আলাদা আলাদা নির্ধারিত রয়েছে। অথচ, ইলমের জন্য আসল ও নির্ধারিত জায়গা উলামা হযরাত ছাড়া অন্য কোথাও ইলম তালাশ করা হবে!
এটা তো একটা সাধারণ বিষয় যে, দুনিয়াবী জিনিস যদি নির্ধারিত শপ ছাড়া না পাওয়া যায়, তাহলে ইলমের মত এত দামী একটা জিনিস উলামা এবং ইলমের মারকাজ মাদারিস ছাড়া কিভাবে পাওয়া যাবে ও অর্জন করা যাবে?
এ জন্য ইলম অর্জন করো সাহাবায়ে করাম ও আমাদের আকাবিরদের তরিকার উপর ৷ নিজের পরিবেশ থেকে বের হয়ে ইলমের পরিবেশে প্রবেশ করে ইলম অর্জন করাই হলো আসল ইলম ও মুজাহাদা, নিজ ঘরে বসে বসে ইলম অর্জন করাটা আসল ইলম ও মুজাহাদা নয় ৷
হজরত মাওলানা সাদ কান্ধলভি আরো বলেন, যদি সমস্ত মাখলুকসহ ফিরিশতাগণের দুআয়ে মাগফিরাত ও রহমতে শামিল হতে চাও তাহলে নিজের ঘর ছেড়ে ইলমি পরিবেশে আসো ৷ এবং