শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ঝিনাইদহে বৃষ্টির কবলে ট্রাক-অটো সংঘর্ষ : নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঝিনাইদহ শহরের কাছে লাউদিয়া এলাকায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন এবং আরো ৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার কনক কুমার দাস বুধবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন। তিনি জানান, হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।

নিহতদের মধ্যে তিনজন হলেন - অটোরিকশা চালক মাহবুব হোসেন (৪০), লাউদিয়া গ্রামের হাজেরা খাতুন (২৩) ও যাশোর সদর উপজেলার আসলাম হোসেন (৩৩)।

পুলিশ কর্মকর্তা কনক কুমার বলেন, প্রচণ্ড বৃষ্টির মধ্যে ঝিনাইদহ শহর থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি যশোর সড়ক দিয়ে যাচ্ছিল। লাউদিয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি চূর্ণবিচূর্ণ হয় আর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে।

“দুর্ঘটনায় অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানোর পর মারা যান আরও দু্ইজন।”

আহতদেরর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এসএস

আরো পড়ুন : সংবাদ সম্মেলনে যা বললেন প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ