বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

ফ্রান্সে মে দিবসের শোভাযাত্রায় সহিংসতা, আটক ২০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ফ্রান্সের প‌্যারিসে মে দিবসের শোভাযাত্রা সহিংসতার রূপ নেয়। ভয়াবহ সহিংসতায় পালিত হয় এ দিবস।

প্যারিসের বামপন্থী সংগঠন ‘ব্ল্যাক বকস’ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর পাবলিক সেক্টরে শ্রমিকদের মর্যাদা পুনর্গঠনের বিরোধিতা করে মিছিল করে।

ফরাসি পুলিশের বরাত দিয়ে সহিংসতায় একজন পুলিশ সহ চারজন আহত হওয়ার খবর নিশ্চিত করে বিবিসি। এই ঘটনায় জড়িত সন্দেহে প্রায় দু শ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

বিবিসির প্রতিবেদনে লা হয়, সহিংসতাকারীরা একপর্যায়ে রাস্তায় থাকা গাড়ি ও অন্যান্য স্থাপনায় আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস, টিয়ারসেল, স্প্রে ও জলকামান ব্যবহার করে।

সহিংসতায় অংশ নেওয়াদের প্রায় সবাই কালো জ্যাকেট পরা ছিল বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। তারা ‘প্যারিস জেগে ওঠো’, ‘পুলিশকে সবাই ঘৃণা করে’ বলে স্লোগান দিতে থাকে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে বলা হয়, প্রায় ২০ থেকে ৫৫ হাজার মানুষের শান্তিপূর্ণ শোভাযাত্রাটি হঠাৎই সহিংসতায় রূপ নিয়েছিল।

প্রায় ১২শ’ মানুষ কাঁদানে গ্যাস নিরোধক মুখোশ ও মাথায় হুডি পরে শোভাযাত্রাটিতে অংশ নেয়। হঠাৎই তারা সহিংস হয়ে ওঠে। সে সময় তারা বিভিন্ন দোকান ও বাড়িতে হামলা চালিয়ে লুট করে বলে প্রতিবেদনে বলা হয়।

এদিকে, তুরস্কেও মে দিবসের মিছিল সহিংসতায় রূপ নেয় বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। ইস্তাম্বুলে সহিংসতার ঘটনায় ৮৪জনকে আটক করেছে পুলিশ।

এ ছাড়া ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বাড়ির পাশে প্রেসিডেন্টের কুশপুত্তলিকা পোড়ায় আন্দোলনকারীরা।

আরো পড়ুন- নাইজেরিয়ায় লাসা ভাইরাস: নিহত ৭২


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ