শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

সবচেয়ে দূষিত বায়ুর তৃতীয় শহর ঢাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের মধ্যে তৃতীয় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা।

বিশ্ব সাস্থ্য সংস্থা (হু) বলছে, বিশ্বের মেগাসিটির শহরগুলোর সবচেয়ে দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়তে রয়েছে।

বিশ্বের যে শহরগুলোতে এক কোটি ৪০ লাখ বা তার চেয়ে বেশি মানুষের আবাস রয়েছে; এমন শহরের বায়ুর মানের ওপর নির্ভর করে ওই তালিকা তৈরি করেছে হু।

বিশ্বের শীর্ষ দূষিত বায়ুর শহর হিসেবে প্রথমে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। সবচেয়ে দূষিত বায়ুর শহরের চতুর্থ স্থানেও রয়েছে দেশটির ফিল্ম সিটি খ্যাত মুম্বাই।

নয়াদিল্লির পর সবচেয়ে দূষিত বায়ুর তালিকায় দ্বিতীয় মিসরের গ্রেটার কায়রো শহর। এছাড়া চীনের রাজধানী বেইজিং রয়েছে পঞ্চম স্থানে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে ভারতীয় দৈনিক দ্য হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।বায়ুতে পাওয়া বিভিন্ন ধরনের ক্ষতিকর উপাদান বিশ্লেষণে দেখা গেছে, বিশ্বের প্রায় ৯০ শতাংশ মানুষই দূষিত বায়ুর মুখোমুখি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ২০১৬ সালে দূষিত বায়ুর প্রভাবে বিশ্বে ৭০ লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ৪২ লাখ মানুষের প্রাণ গেছে কল-কারখানা, কার, ট্রাক ও অন্যান্য যানবাহনের কারণে বায়ু দূষণে।

এছাড়া অভ্যন্তরীণ দূষণে মারা গেছে ৩৮ লাখ। প্রতিবছরই বায়ু দুষণের ফলে মৃত্যুর কোলে ঢলে পড়ছে শত শত প্রাণ।

আরো পড়ুন- ব্রাহ্মণবাড়িয়া মারকাযে উত্তেজনা: বহিস্কার ১


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ