শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক একই রাতে দুই মহীরুহের বিদায়, শোক দ্বিগুণ হয়েছিল মুফতি তাকী উসমানীর

চট্টগ্রামে আগুনে পুড়ে যুবলীগ নেতার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নিজের ঘরে আগুনে দগ্ধ হয়ে আবুল হাশেম বাচা নামের এক যুবলীগ নেতা মারা গেছেন। তিনি রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে ধোঁয়া দেখে তারা ওই বাসায় ঢুকে আগুন লাগার বিষয়টি বুঝতে পারেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ ভূইয়া জানান, পৌর শহরের ইছামতি ৯ নম্বর ওয়ার্ডে হামেশের বাসা থেকে শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। হাশেমের পুরো শরীর ছিল পোড়া। ঘরের ভেতরে একটি গ্যাস সিলিন্ডার ছিল। সেখান থেকে গ্যাসও বের হচ্ছিল।শোবার ঘরে কোনো জানালা না থাকায় ধোঁয়া জমে ছিল। ঘরের আসবাবপত্রও পুড়ে গেছে।

কেএল