শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

যৌন কেলেঙ্কারির ফাঁদে সুইডিশ অ্যাকাডেমি : ২০১৮ নোবেল সাহিত্য পুরস্কার স্থগিত ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যৌন কেলেঙ্কারির ফাঁদে পড়ে সাহিত্যে এ বছরের নোবেল পুরস্কার স্থগিত ঘোষণা করেছে সুইডিশ অ্যাকাডেমি। ২০১৮ সালের নোবেল সাহিত্য পুরস্কার ২০১৯ সালে রিজার্ভ প্রাইজ হিসেবে ঘোষণা করা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে সুইডিশ অ্যাকাডেমি।

সুইডিশ একাডেমির এক সদস্যের স্বামীর বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠলে মারাত্মক বিশৃঙ্খলা শুরু হয় নোবেল পুরস্কারকে ঘিরে।

এরমধ্যে অ্যাকাডেমির স্থায়ী সম্পাদক  সারা দানিয়ুস পদত্যাগ করা ছাড়াও পিটার ইংলান্ড, ক্লাস ওস্টেরগ্রেন ও জেল এস্পমার্ক ভবিষ্যতে অ্যাকাডেমির আর কোনো কর্মকাণ্ডে অংশ নেবেন না বলে জানিয়েছিলেন। এরা নোবেল পুরস্কার কমিটির গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

বিশ্বব্যাপী চলমান ‘মি টু’ আন্দোলনে অনুপ্রাণিত হয়ে গত বছরের নভেম্বরে ১৮ নারী জঁ ক্লদ আরনলের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারি বেশ কয়েকটি অভিযোগ এনেছিলেন বলে খবর সুইডিশ গণমাধ্যমগুলোর। আরনল সুইডিশ অ্যাকাডেমির সদস্য কাতারিনা ফ্রোস্টেনসনের স্বামী।

অ্যাকাডেমির এক জরুরি বৈঠকে সংখ্যাগরিষ্ঠ সদস্য ফ্রোস্টেনসনকে সরিয়ে দেওয়ার বিরুদ্ধে অবস্থান নিলে এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে পদত্যাগ করেন ইংলান্ড, ওস্টেরগ্রেন ও এস্পমার্ক।

এ ঘটনায় অ্যাকাডেমি নিজেই ‘স্বার্থের দ্বন্দ্ব’ বিষয়ক নিজস্ব নিয়মকানুন ভেঙেছিল বলেও সন্দেহ করা হচ্ছে; যা খতিয়ে দেখতে সে সময়ই একটি লিগাল ফার্মকে দায়িত্ব দেওয়া হয়েছিল।

ওই তদন্তের বিষয়েও পরে কিছু জানায়নি নোবেল সাহিত্য পুরস্কার ঘোষণাকারী এ প্রতিষ্ঠানটি।

আরনলের আইনজীবী জানিয়েছেন, তার মক্কেল কোনো ধরনের অপরাধ ও অন্যায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করছেন।

সুইডেনের রাষ্ট্রীয় কৌসুলিরা যৌন কেলেঙ্কারির অভিযোগগুলোর প্রাথমিক তদন্ত শুরু করলেও পরে এর কিছু অংশ বাদ দেন; আরনলের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগও আনা হয়নি।

আরো পড়ুন : তিনমাস বয়সী ছেলেকে নিয়ে ওমরায় মুশফিক

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ