শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক একই রাতে দুই মহীরুহের বিদায়, শোক দ্বিগুণ হয়েছিল মুফতি তাকী উসমানীর

আগামীকাল খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাইক্রো চালক সজিব হত্যাকারীদের গ্রেফতার ও অপহৃত ৩ ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পার্বত্য অধিকার ফোরাম ও বাঙ্গালী ছাত্র পরিষদ।

আজ দুপুরে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ থেকে এ হরতাল কর্মসূচির ঘোষণা দেন তারা।মিছিলকারীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শাপলা চত্ত্বরে এক প্রতিবাদ সমাবেশ করে।

পার্বত্য অধিকার ফোরামের আহবায়ক মাঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বৃহত্তর পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা, পার্বত্য অধিকার ফোরামের মাটিরাঙ্গা আহবায়ক হেলাল উদ্দিন, কলেজ প্রতিনিধি মো. ইব্রাহীম খলিল ও সোহেল রানা প্রমুখ।

বক্তারা ইউপিডিএফ নিষিদ্ধের দাবি জানিয়ে অচিরেই অপহৃত ৩ বাঙ্গালী ব্যবসায়ী উদ্ধার ও মাক্রোচালক হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান। সেই সাথে রবিবারের মধ্যে জড়িতদের আটকে ব্যর্থ ও অপহৃতরা উদ্ধার না হলে কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন।

উল্লেখ্য, গুলিতে নিহত নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমার দাহক্রিয়ায় মাক্রোবাসযোগে যাওয়ায় পথে রাঙ্গামাটির নানিয়ারচর এলাকার বেতছড়ি এলাকায় প্রতিপক্ষের ব্রাশফায়ারে শুক্রবার ইউপিডিএফ গণতান্ত্রিক এর আহবায়ক তপন জ্যোতি চাকমা বর্মা ও মাক্রোচালক মো. সজিব হোসেনসহ ৫ জন নিহত হয়। এর আগে গত ১৬ এপ্রিল মহালছড়ির মাইসছড়িতে কাঠ কিনতে গিয়ে ৩ বাঙ্গালী ব্যবসায়ী অপহৃত হয়।

কেএল