শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ঝড়বৃষ্টি ও বজ্রপাতের ঝুঁকি নিয়েই হাওরে ধান কাটছেন সুনামগঞ্জের কৃষকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জহির বিন রুহুল, সুনামগঞ্জ থেকে

সুনামগঞ্জের হাওরবাসী মৃত্যুঝুঁকি মাথায় নিয়েই হাওরে ধান কাটছেন । প্রচণ্ড ঝড়বৃষ্টি আর বজ্রপাতের ভেতরেই ফসল উত্তোলনের সংগ্রাম চলছে হাওরে।

বুধবার  থেকে প্রচণ্ড ঝড়বৃষ্টি ও বজ্রপাতের বিকট শব্দ শুনা গেলেও এসব উপেক্ষা করে কৃষকরা পাকা ধান কাটতে হাওরে গেছেন।

হালিহাওরের কৃষক নূর মিয়া বলেন, খুবই ভয় হয় যখন বজ্রপাত শুরু হয়।  আতঙ্কিত অবস্থায়ও হাওরে পড়ে থাকি।

সরে জমিনে আলাপকালে কৃষকরা জানান, গত দুই বছর প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ধান তুলতে পারেননি তারা। এবার ধানের বাম্পার ফলন হয়েছে। পাকা ধান জমিতে দুলছে। সব বাধা-বিপর্যয় উপেক্ষা করে বছরের খাবার ঘরে তুলতে ফসলের মাঠে রয়েছে কৃষকরা।

আরো পড়ুন : মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনকে গণহত্যা আখ্যা ওআইসির

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ