শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণ : নিহত ১৬ আহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তানের মারওয়াহ এলাকার একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণে অন্তত ১৬ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৯ জন।

দেশটির দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে। ঘটনাস্থলে উদ্ধার কর্মীদের পাঠানো হয়েছে বলেও খবরে জানানো হয়েছে।

দেশটির পক্ষ থেকে জাওয়াইদ সাহওয়ানি জানান, খনিতে অ্যামোনিয়া গ্যাসের কারণে এ বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আহত ৯ জনের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি বলেন, আমরা নিহতদের মরদেহগুলো উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু মরদেহগুলো অনেক গভীরে হওয়ায় এর জন্য আরো সময় লাগবে।

বেলুচিস্তান দেশের বেশিরভাগ কয়লার যোগান দিলেও সেখানে যথাযথ নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি রয়েছে বলে অভেযোগ উঠেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে। সর্বশেষ ২০১১ সালে বেলুচিস্তানে গ্যাস বিস্ফোরণের আরেক ঘটনায় ৪০ জন মারা যান।

আরো পড়ুন : এ রমজানে এক মাদরাসা থেকে তারাবি পড়াবেন ১১০ হাফেজ

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ