শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক একই রাতে দুই মহীরুহের বিদায়, শোক দ্বিগুণ হয়েছিল মুফতি তাকী উসমানীর

বগুড়ায় ধানক্ষেতে গলাকাটা ৪ লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে পিছমোড়া করে হাত বাঁধা ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আটমূল ইউনিয়নের দেবগাজী গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, ৪ জনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করা করে।

নিহতদের বয়স ৩৮ থেকে ৪০ বছরের মধ্যে হবে। তবে কারও পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

শাহিদ মাহমুদ জানান, লাশগুলো নিয়ে তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

-আরআর