বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

শিক্ষার্থীকে সন্দেহ হওয়ায় পুলিশে দিলেন জাফর ইকবাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: জনপ্রিয় লেখক অধ্যাপক ড.মুহম্মদ জাফর ইকবালের সঙ্গে সাক্ষাত করতে আসা এক শিক্ষার্থীকে সন্দেহ হওয়ায় পুলিশের কাছে সোপর্দ করেছেন তিনি।

সোমবার দুপুর ১টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ড.এম ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের জাফর ইকবালের ব্যক্তিগত কক্ষ থেকে ওই শিক্ষার্থীকে সন্দেহ হওয়ায় আটক করে পুলিশ।

শিক্ষার্থীর নাম রাকিবুল ইসলাম রাকিব। সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বলে দাবি করেন।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সোমবার দুপুরে রাকিব ড. জাফর ইকবালের সঙ্গে দেখা করে দোয়া নিতে আসে। পরে একপর্যায়ে জোহরের আজান পড়লে ওই শিক্ষার্থী স্যারকে নামাজের কথা বলেন। এতে স্যারের সন্দেহ হয়। ফলে আমরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসি। রাকিব অন্য কোনো উদ্দেশ্য নিয়ে জাফর ইকবালের কাছে এসেছিলেন কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত ৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে ফয়জুর রহমান নামে এক যুবক ড. জাফর ইকবালের ওপর হামলা করে। পরে দুই মাস চিকিৎসা শেষে তিনি গত ২ এপ্রিল কর্মস্থলে যোগদান করেন। এর পর আবারো এ ঘটনার আশঙ্কায় এ যুবককে ধরিয়ে দিয়েছেন তিনি।

আরো পড়ুন- নতুন করে সামরিক অভিযানের ঘোষণা দিলেন এরদোগান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ