রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

দুবাইয়ে ঘরে ঘরে সাহরি পৌঁছাবে ড্রোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: সংযুক্ত আরব অমিরাতের দুবাইতে এবার রমজানে রোজাদারদের ঘরে ঘরে সাহরি পৌঁছে দিতে অত্যাধুনিক ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্থানীয় সংবাদসংস্থাগুলো জানিয়েছে, দুবাইয়ের এক বেসরকারি কম্পানি শহুরে নাগরিকদের ঘরে ঘরে ভোর রাতে সাহরি পৌঁছে দিতে ড্রোন ব্যবহার করবে বলে ঠিক করেছে।

মোটর সাইকেল আর গাড়ির পরিবর্তে ব্যবহার করা হবে ড্রোন। ৮ ব্যাটারি চালিত এ ড্রোন একবারে ১০ কেজি ওজনের খাবার বহন করতে সক্ষম।

সাহরিতে কেন ড্রোন ব্যবহার করা হচ্ছে সে বিষয়ে ওই কম্পানি জানিয়েছে, দুবাই শহরে স্থানীয় নাগরিকের সংখ্যা একেবারেই কম। অধিকাংশই প্রবাসী। যারা বিভিন্ন দেশ থেকে অর্থ উপার্জনের জন্য এখানে বসবাস করেন। এদের মধ্যে ভারত, বাংলাদেশে ও পাকিস্তানি মুসলমানের সংখ্যা বেশি।

কাজের চাপের কারণে অনেক প্রবাসী রমজানে খাবার রান্না করার সময় পান না। আবার দূরে গিয়ে খাবার নিয়ে আসাও কঠিন। অনেক সময় খাবার অর্ডার দিয়ে রাখলেও তা সময়মতো পৌঁছে না। সব মিলিয়ে নাগরিকদের সুবিধার জন্যেই দ্রুতগামী ওই ড্রোনের ব্যবহার।

সূত্র: আল আরবিয়া, ডেইলি পাকিস্তান

এবার মশার অত্যাচার ঠেকাতে আসলো ড্রোন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ