শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

আগামীতে জাতীয় পার্টি দেশ পরিচালনা করবে: এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  রবিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুরের বাংলা হাইস্কুল মাঠে জাতীয় যুব সংহতির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন,আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সাথে কোন সর্ম্পক নেই।

আগামী জাতীয় নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করতে প্রস্তুত জাতীয় পার্টি। তিন’শ আসনেই জাতীয় পার্টির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে। এরশাদ আরও বলেন, 'আগামীতে জাতীয় পার্টি দেশ পরিচালনা করবে।'

এ সময় দলের ভাইস চেয়ারম্যান ও নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য শওকত আলী চৌধুরী, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর সিকদার লোটন, সাধারণ সম্পাদক ফাকরুল আলমগীর, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাজ্জাদ পারভেজ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এইচজে