শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

‘পাঠ্যপুস্তক থেকে কুরআনের একটি আয়াতও বাদ দেওয়া যাবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, মাদরাসা শিক্ষার ৩২টি ধর্মীয় পাঠ্যবইয়ে আমূল পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিহাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে উৎসাহ দিতে পারে এমন পাঠ এ এসব বই থেকে বাদ দেওয়া প্রায় চূড়ান্ত।

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ আর জিহাদকে একাকার করার নীল নকশা থেকে উক্ত সিদ্ধান্ত যদি নেওয়া হয়ে থাকে তাহলে তা যে কোন মূল্যে প্রতিহত করতে হবে বলে জানান তিনি।

তিনি বলেন, পরিমার্জনের নামে পাঠ্য বই থেকে পবিত্র কোরআনের জিহাদ সম্বলিত একটি আয়াতও বাদ দেওয়ার অধিকার কারো নেই। কারণ এমন হস্তক্ষেপে ঈমান ও মুসলমানিত্ব থাকবে না। সুতরাং উক্ত সিদ্ধান্ত কোন অবস্থাতেই মেনে নেওয়া হবে না।

আজ এক বিবৃতিতে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।

তিনি আরো বলে উগ্রমতাদর্শের লেখা পাঠ্য বই থেকে বাদ দেওয়ার অযুহাতে জিহাদ বা জিহাদ সম্বলিত আয়াত বাদ দেওয়াটা নিঃসন্দেহে ইসলামের বিরুদ্ধে এক গভীর চক্রান্ত ও দুরভিসন্ধিমূলক।

জমিয়ত ইউকে লন্ডন মহানগর শাখার কমিটি গঠন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ