শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

রোহিঙ্গাদের আবারো ৪৪ মিলিয়ন ডলার দেবে ইউএসএইড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ও মিয়ানমারে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য আরো ৪৪ মিলিয়ন মার্কিন ডলার তহবিল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র সরকার।

মঙ্গলবার দুপুরে কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিং এ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড এর অ্যাডমিনিস্ট্রেটর মার্ক গ্রীন এ ঘোষণা দিয়ে এ তহবিলের কথা বলেন।

ইতোপূর্বে ২৫৫ মিলিয়ন ডলার সাহায্য করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র।তিনি উল্লেখ করেন, বিশ্বের সর্ববৃহৎ মানবিক দাতা হিসেবে যুক্তরাষ্ট্র মিয়ানমার ও বাংলাদেশ সীমান্তের দু’পাশে রোহিঙ্গা জনগোষ্ঠীর জরুরি প্রয়োজন মেটাতে যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে সাড়া দিচ্ছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকার রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সেচ্ছায় প্রত্যাবাসন প্রত্যাশা করে। প্রেস ব্রিফিং এ যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, অভিবাসন এবং শরণার্থী বিষয়ক উপ-সহকারী মন্ত্রী মার্ক স্টোরেলা বলেন, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ভূমির অধিকার ও নাগরিক অধিকার ফিরিয়ে দিতে হবে।

রোহিঙ্গা স্বাধীনভাবে বসবাসের অধিকার দিতে হবে। রোহিঙ্গাদের এসব অধিকার ফিরিয়ে দিতে এবং নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন করতে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের উপর কি ধরণের সহিংসতা এবং নির্যাতনের সংঘটিত হয়ে, তার তথ্য উপাত্ত সংগ্রহ করছে এবং আন্তর্জাতিক আদালতে ন্যায় বিচারের জন্য যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানা যায় ।

আরো পড়ুন- চলে গেলেন পা হারা ফিলিস্তিনি যোদ্ধা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ