শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ঈদের ৩ দিন আগেই মহাসড়কে বন্ধ হবে ট্রাক-লরি চলাচল : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদের তিন দিন আগে থেকে মহাসড়কে সব রকমের ট্রাক, লরি, কাভার্ড ভ্যান চলা নিষেধ। তবে পচনশীল দ্রব্য, গার্মেন্টস ও ওষুধ বহনকারী যানবাহন এই নির্দেশনার বাইরে থাকবে।

আজ শনিবার গাজীপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন। এর আগে গাজীপুরের কালিয়াকৈরের সূত্রাপুর এলাকায় সাসেক প্রজেক্টের কন্ট্রাক্টরস কার্যালয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজট নিরসনকল্পে করণীয় বিষয়ে সড়ক বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।

কাদের বলেন, আগামী ৮ তারিখের মধ্যে রাস্তার সব ধরনের মেরামতের কাজ শেষ করে সেটি সচল রাখার দায়িত্ব প্রকৌশলীদের দেওয়া হয়েছে। চন্দ্রার চার লেন তৈরির কাজও জুনের ৮ তারিখের মধ্যে শেষ হবে।

খুলনার নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘খুলনার জনগণ নির্বাচন প্রত্যাখ্যান করেনি। হেরে যাওয়া একটা দল তারা হেরে গেলেই প্রত্যাখ্যান করবে—এটা আমরা জানতাম। এটা সবাই জানে। তারা জিততে যাচ্ছে—এমন নির্বাচনেও তারা জালিয়াতি করেছে।

‘খুলনায় তারা জিতলেও বলত, এখানে সূক্ষ্ম কারচুপি হয়েছে। খুলনার নির্বাচনে ২-৩টি ব্যতিক্রম বাদে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। সবার কাছে নির্বাচন স্বীকৃতি পেয়েছে। শুধু বিএনপি স্বীকৃতি দিতে পারেনি। এখন তারা তিন দিন পর বলছে, বার কাউন্সিলের নির্বাচনেও অনিয়ম হয়েছে।’

তিনি বিএনপির নেতাদের উদ্দেশে বলেন, ‘এসব অবান্তর কথা বাদ দিন, সামনে সংসদ নির্বাচন। নির্বাচনে অংশ নিন—আমরা এটাই চাই। বিএনপি যদি নির্বাচনে না আসে, তাহলে আমাদের কিছু করার নেই।’

মন্ত্রী ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় চার লেনের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, সাসেক প্রজেক্টের প্রকল্প পরিচালক মো. ইসহাক, সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান প্রমুখ।

কোথায় আছেন মুহাম্মদ বিন সালমান?
ইফতারের কয়েকটি মাসআলা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ