শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

রমজানে বাড়তি যানজট এড়াতে ডিএমপির ১৪ পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রমজান মাসে রাস্তায় একটু বেশিই জ্যাম থাকে। আর এতে ভোগান্তি উঠে চরমে। এসব সামনে রেখে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ১৪ টি নির্দেশনা দিয়েছে।

পুলিশ এখন তাদের প্রচেষ্টার পাশাপাশি সচেতনতার ওপর জোর দিয়েছে। চেয়েছে নগরবাসীর সহযোগিতা।

যানজট নিরসনে ডিএমপির পরামর্শগুলো হলো- ইফতারের আগে বাড়ি ফিরতে হবে- এমন মনোভাব নিয়ে উল্টো পথে গাড়ি চালানো থেকে বিরত থাকা, ট্রাফিক সিগন্যাল অমান্য করে গাড়ি চালানোর চেষ্টা করে যানজট সৃষ্টি না করা, কোনো অবস্থাতেই যানজটের কারণ না হওয়ার প্রত্যয়ে গাড়ি চালানো।

অযথা গাড়ির হর্ণ না বাজানো, তাড়াহুড়ো করে না চালিয়ে নিয়ম মেনে নির্ধারিত গতিতে গাড়ি চালানো, চলাচলের স্বাভাবিক গতি রোধ না করে উল্টোমতো গাড়ি রেখে রাস্তা সংকীর্ণ না করা, মার্কেট ও শপিংমলের সামনে গাড়ি পার্কিং করা থেকে বিরত থাকা, লক্কড়-ঝক্কর ও ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় না নামানো।

নির্ধারিত স্থান ছাড়া রাস্তার যেখানে সেখানে যাত্রী উঠানামা না করানো। সরকারি সিদ্ধান্ত ও মোটরযান আইন মেনে গাড়ি চালানো, বেশি যাত্রীর আশায় রাস্তায় অযথা গাড়ি দাঁড় করিয়ে চালকদের যানজট সৃষ্টি না করা, রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ, আন্ডারপাস ও জেব্রা ক্রসিং ব্যবহার, ভিআইপি ও অতি ব্যস্ত সড়কে রিকশা, ভ্যান, ঠেলাগাড়ির মতো ধীরগতির বাহন না চালানো এবং রাস্তা ও ফুটপাথে দোকানপাট না বসানো।

ডিএমপি’র মিডিয়া বিভাগের উপ- কমিশনার মো. ওবায়দুর রহমান বলেন, রমজানে ইফতারের আগে ঘরে ফেরার তাগিদ থাকে। দৈনন্দিন কাজেও আগে যাওয়ার তাড়না প্রকট থাকে। তাই সুবিধামতো দ্রুত গন্তব্যে পৌঁছুতে গিয়ে আরো বেশি যানজটের সৃষ্টি হয়।

যানজট সরাতে লাঠি হাতে রাস্তায় নামলেন এমপি খোকা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ