হাওলাদার জহিরুল ইসলাম: পাকিস্তানের তাবলিগ জামাতের মুরুব্বী হাজি আবদুল ওয়াহহাব এর কাছে চিঠি লিখেছেন দিল্লির নিজামুদ্দীনের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভি।
আমির ও আলমি শুরা নিয়ে দুজনের মধ্যে বিভক্তির মধ্যে এ চিঠি ফেসবুক ও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। রমজান উপলক্ষ্যে এ চিঠি মাওলানা সাদ কান্ধলভি লিখেছেন বলে জানা যায়।
চিঠিতে তিনি বিভক্তি নিরসনের জন্য কিছু না বললেও নিজামুদ্দিনের প্রশংসা করে সেখানে আসা বিদেশি জাতামের সংখ্যা উল্লেখ করে তার প্রশংসা করেছেন।
চিঠিতে তিনি লিখেন, সম্মানিত হাজি আবদুল ওয়াহহাব সাহেব ও রায়বেন্ডের মশওয়ারার অন্যান্য সাথীবর্গ! আল্লাহ আমাদের ও আপনাদের আল্লাহর মর্জি মোতাবেক কাজ করার তাওফিক দান করুন।
পর কথা, মহান আল্লাহর কাছে আশা করছি, আপনি সাথীদের নিয়ে সুস্থ ও ভালো অাছেন।আল্লাহ আপনাদের হায়াতে বরকত দান করুন এবং দীনের মহান দাওয়াতি কাজের জন্য মৃত্যু পর্যন্ত কবুল করুন।
বাংলাদেশ-ভারতের আলেমদের ইলমি সম্পর্ক সুদৃঢ় করবে দেওবন্দের চিঠি
এখানেও (নিজামুদ্দিন মারকাজে) সবাই ভালো আছে এবং সব সাথী হাজি সাহেবের সুস্থতার জন্য দোয়া করছে৷ গত মাসে হাজি সাহেবের স্বাস্থ্যের উন্নতি হওয়ায় আমরা আন্তরিকভাবে খুশি হয়েছি৷ আমরা দোয়া করি, হাজি সাহেবের উত্তরোত্তর সুস্থতা বৃদ্ধি পাক৷
আপনাদের দোয়ার বরকতে গত মাসে দেশি বিদেশি তাবলিগি সাথীদের সমাগম খুব বেশি ছিলো৷ আল্লাহর শোকর গত মাসে ৬৫০০ জন দীনি মেহমান বহির্বিশ্ব থেকে মারকাজে এসেছেন৷ আর ভারত থেকে ২০০ জামাত বাইরের রাষ্ট্রগুলোতে দীনের মেহনতের জন্য বের হয়েছেন৷ আল্লাহই উত্তম তাওফিকদাতা৷
শাবান ও রমজানুল মোবারক মাসে হিন্দুস্তানের প্রদেশগুলো থেকে অধিক পরামাণে মাদরাসার ছাত্র ও আম সাথীগণ জামাতবদ্ধ হয়ে এসেছেন৷ তাদের মাঝে উমুমি তাশকিল হয়েছে৷ বিভিন্ন জায়গায় জামাত পাঠানো হয়েছে৷
https://www.facebook.com/MarkazNizamuddinWorldwideDawatotableeghMarkaz/photos/rpp.690378260997066/1938804776154402/?type=3&theater
রমজান মাস সংক্রান্ত হজরতজি মাওলানা ইউসুফ রহ.এর চিঠিও পাঠানো হয়েছে৷ বিশেষভাবে দাওয়াত ও তালিমের মাধ্যমে মসজিà¦