শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আগামীকাল ২৫ মে (শুক্রবার ) বিকেল ৩টায় ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত নজরুল একাডেমি মাঠে জাতীয় পর্যায়ে তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী উদযাপিত হতে যাচ্ছে।

অনুষ্ঠিতব্য নজরুল জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

প্রতিবারের মতো এবারও নজরুল একাডেমি ও নজরুল কলেজ মাঠের আয়োজনে থাকছে নজরুল গ্রামীণ ও বইমেলা। এরই মধ্যে গ্রামীণ মেলায় যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছেন ব্যবসায়ীরা। এরই মধ্যে এ উপলক্ষে প্যান্ডেল তৈরি ও মঞ্চ প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমির সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান।

এতে স্বাগত বক্তব্য রাখবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মসিউর রহমান। স্মারক বক্তা হিসেবে থাকবেন বেগম আকতার কামাল।

এছাড়া আগামী শনিবার (২৬ মে) ও রোববার (২৭ মে) নজরুল মঞ্চে নজরুলের জীবনী নিয়ে আলোচনা, গান, নৃত্য ও নাট্যানুষ্ঠান হবে। এছাড়া তিনদিনই থাকবে নজরুল মেলা।

আরও পড়ুন : মুসলমানরা ভালো কিছু করলেও ‘তাদের’ চোখে পড়ে না : আসিফ নজরুল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ