শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

তরুণ বয়সই ইবাদত সেবার উত্তম সময়: মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ইফতার মহফিলে আ’লীগ মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের জন্য বৃহস্পতিবারও ভোট চাইলেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেছেন, জাহাঙ্গীর আলম একজন ধর্মপ্রাণ, বিনয়ী এবং প্রতিশ্র“তিশীল তরুণ। ইতিমধ্যেই শিক্ষা ফাউন্ডেশনের মাধ্যমে তিনি সেবামূলক কাজ করে গাজীপুরবাসীর মন জয় করেছেন। তাই মানুষের ভালোবাসাতেই জাহাঙ্গীর আলম ভোটে জয়যুক্ত হবেন।

বৃহস্পতিবার নগরীর ১৮ নম্বর এলাকার সাগর সৈকত কনভেনশন সেন্টারে গাজীপুর মহানগর আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘তরুণ বয়সই ইবাদত ও সেবা করার উত্তম সময়। একজন যোগ্য এবং কর্মঠ সেবক হিসেবে জাহাঙ্গীরকে আপনারা সব সময় কাছে পাবেন।

এছাড়া নগরীর ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের উনিশে পার্ক সেন্টার ও লক্ষ্মীপুরা কমিশনার কার্যালয়ের পাশে পৃথক দুটি দোয়া এবং ইফতার মাহফিলের আয়োজন করে মহানগর আওয়ামী লীগ। সেখানে গাজীপুর-২ আসনের এমপি জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি ছিলেন।

এ সময় এমপি রাসেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গাজীপুর ও টঙ্গীর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়ন হয়েছে। ঢাকা-গাজীপুর বিআরটিএ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।

এখন প্রয়োজন পরিকল্পিত নগরায়ণ। আ’লীগের প্রার্থীই পারবেন কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় একটি পরিকল্পিত আধুনিক নগর গড়ে তুলতে। তাই ২৬ জুন নির্বাচনে সবার শান্তিপূর্ণ অংশগ্রহণের মাধ্যমে জাহাঙ্গীরকে জয়যুক্ত করার অনুরোধ জানান।

এ সময় জাহাঙ্গীর আলম ছাড়াও উপস্থিত ছিলেন- মহানগর আ’লীগ সহ-সভাপতি কাজী আলিমউদ্দিন বুদ্দিন, আবদুর রউফ নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মো. মুজিবুর রহমান, কাজী ইলিয়াস আহমেদ, সদস্য আবদুল হাদি শামিম, উপদেষ্টা মো. রিয়াজ মাহমুদ আয়নাল প্রমুখ নেতা।

আরো পড়ুন- ভারতে রোজাদারদের মাসআলা জানার সুবিধান জন্য হেল্পলাইন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ