শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ

তাবলিগের ৫ সাথীকে অচেতন করে লক্ষাধিক টাকা নিয়ে উধাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম:  আজ শনিবার মাগুরায় তাবলীগ জামাতের এক সঙ্গীর বিরুদ্ধে অন্য পাঁচ সঙ্গীকে অচেতন করে নগদসহ লক্ষাধিক টাকার মালপত্র নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

অসুস্থতরা হলেন সুরুজ হোসেন (৭০), জাহাঙ্গীর আলী কিবরিয়া (৩০), মিনহাজ উদ্দিন (২৩), রায়হান (২০) ও সাইফুল মুন্না (২০)।

অচেতন পাঁচজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি ইলিয়াস হোসেন ।

মাগুরা জেলা শহরের মার্কাস মসজিদে চিল্লায় আসা তাবলিগ জামাতের সদস্য সাইদুল ইসলাম বলেন, শুক্রবার রাতে ঢাকার কাকরাইল মসজিদ থেকে ১৬ জনের একটি দল ৪০ দিনের চিল্লায় মারকাজ মসজিদে আসেন।

রাতের খাবার খাওয়ার পর পৌনে ১১টার দিকে জুনায়েদ আহমেদ নামে এক নতুন সঙ্গী ফ্রুটো জুস খাওয়ান ওই পাঁচজনকে। সেহেরি খেতে উঠে আমরা এই পাঁচজনকে অচেতন দেখতে পাই। আর জুনায়েদকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

জুনায়েদের বাড়ি সিলেট বলে জানালেও তার ঠিকানা বলতে পারেননি তিনি। নগদ টাকা ও মোবাইল ফোনসহ তাদের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তার অভিযোগ।

এদিকে, ওসি ইলিয়াস বলেন, আসামি জুনায়েদকে আটক করতে সম্ভাব্য সব জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। খুব দ্রুত তাকে গ্রেফতার করতে পারবো বলে আশা করছি।

এইচজে

আরো পড়ুন তাবলিগের সংকট সমাধানে যা বললেন আল্লামা খায়রাবাদি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ