রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

রমজান উপলক্ষ্যে রবি’র ইসলামিক ডিজিটাল সেবা ‘নূর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দেশের বৃহত্তম ও একটি সমন্বিত ইসলামিক ডিজিটাল সেবা ‘নূর’ আনল শীর্ষ ডিজিটাল সেবা সরবরাহকারী কোম্পানি রবি। পবিত্র রমজান মাসে ইসলামি জীবনধারা অনুসরণের জন্য ইসলামি রীতিনীতি, সঠিক নির্দেশনা ও গুরুত্বপূর্ণ ইসলামিক তথ্য সরবরাহ করছে সেবাটি।

অ্যান্ড্রয়েড অ্যাপ ও ওয়াপভিত্তিক (http://noorsawab.com) সেবা ‘নূর’র মাধ্যমে নামাজের সময়সূচি, হজ, রমজানের ক্যালেন্ডার, দোয়া, কোরআন তেলাওয়াত, নামাজ শিক্ষা, তাসবি, কিবলা কম্পাসের মতো গুরুত্বপূর্ণ ইসলামি উপকরণ পাবেন গ্রাহকরা।

এছাড়া মসজিদ লোকেটর ফিচারের মাধ্যমে দেশের যে-কোনো স্থানের আশপাশের মসজিদের অবস্থান এবং জাকাত ক্যালকুলেটরের মাধ্যমে একজন ব্যক্তির কী পরিমাণ জাকাত দিতে হবে, তা জানা যাবে।

দৈনিক বা ১৫ দিনের ভিত্তিতে সেবাটি গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। করসহ দৈনিক সেবামূল্য ২ টাকা ৪৪ পয়সা এবং ১৫ দিনের জন্য সেবামূল্য ৮ টাকা ৫২ পয়সা। গ্রাহকরা সেবাটি গ্রহণ করার পর তা বন্ধ না করলে স্বয়ংক্রিয়ভাবেই নবায়ন হবে।

সেবাটি গ্রহণ করলে গ্রাহকরা রিংটোন, ইসলামিক ওয়ালপেপার, ইসলামিক অ্যানিমেশন, ইসলামিক ভিডিও এবং লাইভ ভিডিও’র মতো বিভিন্ন ইসলামিক কনটেন্ট ডাউনলোড করতে পারবেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ