শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

‘মাদকের বিরুদ্ধে যুদ্ধে জিততে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদক নির্মূলের যে যুদ্ধ শুরু হয়েছের তার কোনো শেষ বলে কিছু নেই। সব শেষ না দেখে এ যুদ্ধ থামবে না।

রোববার সচিবালয়ে ঈদুল ফিতর উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে সরকার ‘অল আউট’ যুদ্ধে নেমেছে। যতক্ষণ পর্যন্ত অল আউট না হবে ততক্ষণ পর্যন্ত এ অভিযান চলবে।

মাদকের বিরুদ্ধে যুদ্ধে জিততে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। তিনি বলেন, যে পর্যন্ত আমরা মাদক নির্মূল করতে না পারব, সেই পর্যন্তই অভিযান চলবে।

সারাদেশে মাদকের বিরুদ্ধে সরকারের অভিযানের ঘোষণার পর সর্বশেষ আইনশৃঙ্খলা বাহিনীগুলোর তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত কথিত ‘বন্দুকযুদ্ধে’ ৯০ জনের মতো নিহত হয়েছেন। পুলিশ দাবি করেছে, এদের বেশিরভাগই মাদক ব্যবসায়ী।

তবে দেশব্যাপী অভিযানে এভাবে মানুষের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও দেশের সচেতন মানুষ।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫২

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ