শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ইফতারে চেতনানাশক ওষুধ মিশিয়ে টাকা লুট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যানজটের ঢাকায় অনেকেই ইফতারের আগে বাসায় ফিরতে পারেন না। রাস্তায় কিংবা যাত্রাপথে ইফতার করতে হয়। আবার কেউ কেউ কর্মব্যস্ততার কারণেও রাস্তায় ইফতার করেন।

ফুটপাত ও বাসের মধ্যে থেকে কেনা এসব খাবারের মধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা চেতনানাশক ওষুধ মিশিয়ে রাখেন আগে থেকেই। তারাই হকারের বেশে সেগুলো বিক্রি করছেন।

এসব খাবার খেয়ে অজ্ঞান হয়ে যাওয়ার পরপরই তার সর্বস্ব লুটে নেয় অজ্ঞান পার্টির সদস্যরা। এই চক্রের সদস্যরা বাসে, বাস টার্মিনালে, রেলস্টেশনসহ জনবহুল স্থানে হকার বেশে খাবার বিক্রি করে।

গত শনিবার সকাল থেকে গতকাল রবিবার সকাল পর্যন্ত অজ্ঞান ও ছিনতাই পার্টির ৬১ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল ডিএমপি মিডিয়া সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য বলেন, শনিবার গোয়েন্দা পূর্ব, পশ্চিম ও দক্ষিণ বিভাগের কয়েকটি টিম শ্যামলী, জুরাইন, কমলাপুর ও নিউমার্কেট থেকে ৩২ জন অজ্ঞান পার্টির এবং সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের কয়েকটি টিম গুলিস্তান, নিউমার্কেট, শাহবাগ থেকে ২৯ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে ৯২টি লেক্সোটেনিল ও ৪০টি চেতনানাশক ট্যাবলেট এবং ২টি ঝান্ডুবামসহ একাধিক মলমের কৌটা উদ্ধার করা হয়।

অজ্ঞান পার্টির সদস্যরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সরল ও নিরীহ যাত্রীদের টার্গেট করে তাদের সঙ্গে কৌশলে আলাপচারিতার মাধ্যমে ইফতারির খাদ্যদ্রব্যসহ চা, ডাব, পানি ও জুসসহ বিভিন্ন খাবার খাওয়ার অনুরোধ করেন।

রাজি হলে যাত্রীদের ট্যাবলেট মিশ্রিত চা, ডাব, পানি ও জুস ইত্যাদি খাওয়ান। খাবার খেয়ে অজ্ঞান হলে তাদের সঙ্গে থাকা টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।

আরো পড়ুন- রোজা হচ্ছে গোপন ইবাদত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ