বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

ভারতে ৩৬ বাংলাদেশি নাগরিক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সংবাদসংস্থা টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরে সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানে ৩৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে স্থানীয় পুলিশ। শনিবার পুনের গ্রাম্য পুলিশের সন্ত্রাসবিরোধী সেল এবং স্থানীয় পুলিশ স্টেশনের সমন্বয়ে গঠিত বিশেষ টিম ওই অভিযান চালায়।

পুলিশ জানিয়েছে, বারমতি, বাদগাঁও নিম্বালকার, দাউন্দ এবং যাবাত শিল্প শহর থেকে এই ব্যক্তিদের আটক করা হয়েছে। তারা জানাচ্ছে, বেশ কয়েকদিন ধরে ওই ব্যক্তিদের ব্যাপারে তথ্য সংগ্রহের পর এই অভিযান চালানো হয়।

পুলিশ বলছে, ওই ৩৬ জন বাংলাদেশি গেলো ছয় মাস ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। এসময় তারা ছোট ছোট কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজও করছিলেন। ওই ব্যক্তিরা সরকারি জাল ডকুমেন্ট যেমন আধার ও প্যান কার্ড সংগ্রহ করেছিল।

পুলিশ জানাচ্ছে, ওই ব্যক্তিদের বাড়িতে অভিযানের সময় বাংলাদেশ সরকারের ইস্যুকৃত পাসপোর্ট এবং অন্যান্য ডকুমেন্টও পেয়েছেন বলেও দাবি করেন তারা ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ