বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

সৌদিসহ ৪ দেশের পণ্য নিষিদ্ধ করলো কাতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরব, আমিরাত, বাহরাইন ও মিসরের পণ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে কাতার। দেশটিতে  সৌদি জোটে অন্তর্ভুক্ত দেশগুলোর কোনো পণ্য কাতারে রপ্তানি করা যাবে না। খবর সিএনএন

গতবছর কাতারের ওপর সৌদি জোট অবরোধ আরোপ করে। সেটি এখনো অব্যাহত রয়েছে।  এক বছরের মাথায় এসে কাতার এমন সিদ্ধান্ত নিল।

দেশটি সব দোকানপাট থেকে সৌদি আরব, আমিরাত, বাহরাইন ও মিসরের পণ্য সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে।

কাতারের অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় সংশ্লিষ্ট তদারককারী কর্তৃপক্ষকে বলা হয়েছে, এখন থেকে তদারককারীরা দোকানপাট পরিদর্শন করে দেখবেন-ওই চারটি দেশের কোনো পণ্য রয়েছে কিনা।

উল্লেখ্য, গত বছরের ৫ জুন সৌদি জোটভুক্ত চারটি দেশ কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করে। কাতারের সঙ্গে একমাত্র স্থল সীমান্ত বন্ধ করে দেয় সৌদি আরব।

অবরোধের পাশাপাশি কাতারের সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি জোট। এর ফলে, কুয়েত, ওমান হয়ে তুরস্ক ও ইরান থেকে পণ্য আমদানি করতে হয় কাতারকে। এই সংকট দূর করতে কাতারের পাশে এসে দাঁড়ায় তুরস্ক ও ইরান।

কাতারে সামরিক বাহিনীদের জন্য কুরআন প্রতিযোগিতা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ