শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৭০ জন আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মাদকবিরোধী অভিযানে রাজধানীর উত্তরা ও লালবাগ থেকে ৭০ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ।

মঙ্গলবার পরিচালিত আলাদা দুটি অভিযানে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫ হাজার ৪৭০ পিস ইয়াবা, ৭ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৮০০ গ্রাম হিরোইন এবং ৫০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

ডিএমপির উপ-কমিশনার(ডিসি) মাসুদুর রহমান জানান, থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ(ডিবি), স্পেশাল আর্মড ফোর্স এবং ডগ স্কোয়াডের সমন্বয়ে অভিযান ২টি পরিচালিত হয়।

পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার নাবিদ কামাল শৈবাল বলেন, মঙ্গলবার বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত তুরাগ থানার বাউনিয়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৩১ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫ হাজার ১০০ ইয়াবা এবং প্রায় ৫ কেজি গাঁজা পাওয়া যায়।

লালবাগ বিভাগের উপ-কমিশনার মো. ইব্রাহিম খান বলেন, এদিন দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত লালবাগ বিভাগের ইসলামবাগে মাদকবিরোধী অভিযান চালানো হয়।

এসময় মাদক বেচা-কেনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করেন তারা। তাদের কাছ থেকে ৩৭০টি ইয়াবা, ৮০০ গ্রাম হেরোইন, দুই কেজি গাঁজা ও ৫০ লিটার দেশি মদ জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন : ‘মাদকসেবী ও ব্যবসায়ীদের যেভাবে শাস্তি দিতে বলেছে ইসলাম’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ