বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
আরবিতে প্রকাশিত হলো বিখ্যাত সিরাতগ্রন্থ ‘সিরাতুন নবী’ ‘হাদিসের মজলিস পুনরুজ্জীবন উম্মাহকে নবীজির সঙ্গে যুক্ত করে’ বুধবার সারা দেশে এনসিপির বিক্ষোভ-সমাবেশ ইরান ইস্যুতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহুর অষ্টম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য মিডল্যান্ড শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত দারুল উলুম দেওবন্দের মজলিসে শূরার অধিবেশনে বাজেট ও গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত

ইয়েমেনের যুদ্ধে ১ হাজার সৌদি সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে সৌদি আরবের এক হাজারের বেশি সৈন্য নিহত হয়েছে বলে খবর প্রকাশ করেছে দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা টেলিভিশন ।

খবরে বলা হয়, ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন জোট যখন ইয়েমেনের ওপর হামলা চালায় তখন থেকে এ পর্যন্ত এসব সৌদি সেনা নিহত হয়।

সৌদি নিয়ন্ত্রিত কয়েকটি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা বলছে, সৌদি সেনাবাহিনী সম্প্রতি ইয়েমেন সীমান্তে অভিযান চালালে ইয়েমেনি বাহিনীর পাল্টা হামলায় নিজেদের এক ডজনের বেশি সৈন্য নিহত হওয়ার পর রিয়াদ তার মৃত সৈন্যদের একটি তালিকা তৈরি করে। তবে ইয়েমেন যুদ্ধে হতাহত সৈন্যদের বিষয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করে আসছে সৌদি সরকার।

এদিকে, ইয়েমেনের মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি নেত্বাধীন জোটের হামলায় ছয় লাখের বেশি মানুষ হতাহত হয়েছে। ইয়েমেনের সাবেক পলাতক এবং পদচ্যুত কর্মকর্তাদের ক্ষমতায় পুনর্বহাল করতে এবং দেশটির আনসারুল্লাহ বাহিনীর শক্তিকে খর্ব করার জন্য সৌদি আরব এ আগ্রাসন শুরু করে।

আল জাজিরা আরও জানিয়েছে, কিছু সৌদি সেনা প্রকাশ্যে রিয়াদ সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ ও অসন্তোষ্টি প্রকাশ করছে। আল-জাজিরা।

আরও পড়ুন : ইয়েমেনের নিক্ষেপিত ক্ষেপণাস্ত্র প্রতিহত করলো সৌদি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ