শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

বিনাবিচারে একজন মানুষ মারার অর্থ ওই পরিবারটি নিঃস্ব হয়ে যাওয়া; বার্নিকাট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুধবার দুপুরে চলমান মাদকবিরোধী অভিযানে বন্দুকযুদ্ধের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ উদ্বেগের কথা জানান।

বার্নিকাট বলেন, বিনাবিচারে একজন মানুষ মারার অর্থ হচ্ছে ওই পরিবারটি নিঃস্ব হয়ে যাওয়া। সরকারের চলমান মাদকবিরোধী অভিযানে যারা মারা যাচ্ছে, তাদের প্রত্যেকের আইনের সুযোগ পাওয়ার অধিকার আছে।

মাদকদ্রব্যের বিরুদ্ধে জিরো টলারেন্স আমরাও চাই। তবে অভিযুক্ত প্রত্যেককে আইনের আওতায় আনা উচিত। মার্কিন রাষ্ট্রদূত বলেন, মাদকের উৎস বন্ধ না করে এ অভিযান পরিচালনা করলে তা সফল হবে কিনা তা নিয়ে আমরা সন্দিহান।

গত ১৫ মে থেকে সরকার দেশব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু করে। গত ১৪ দিনে নিহতের সংখ্যা একশ ছাড়িয়ে গেছে। এ রকম অল্প সময়ে দেশে এত সংখ্যক বন্দুকযুদ্ধে মারা যাওয়ার ঘটনা নজিরবিহীন।

মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, ২০১৭ সালে পুরো বছরজুড়ে 'বন্দুকযুদ্ধে' মারা গেছে ১৫৪ জন।

পুলিশ-র‌্যাবের দাবি, চলমান অভিযানে নিহত সবাই মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। তবে 'বন্দুকযুদ্ধের' ব্যাপারে শুরু থেকে নিন্দা জানিয়ে আসছে মানবাধিকার সংস্থাগুলো।

এইচজে

আরো পড়ুন ‘মাদকসেবী ও ব্যবসায়ীদের যেভাবে শাস্তি দিতে বলেছে ইসলাম’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ