বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

বিশ্বের বৃহত্তম মসজিদ এসে আমি উচ্ছ্বসিত : মোদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গত মঙ্গলবার থেকে পাঁচ দিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবারের মতো ইন্দোনেশিয়া সফর করছেন।

ইন্দোনেশিয়া সফরের অংশ হিসেবে মোদী বুধবার (৩০ মে) বেলা ১২টার দিকে পরিদর্শন করেন দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তম ইসতিকলাল মসজিদ। মসজিদ পরিদর্শনের সময় সঙ্গে ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।

মসজিদ পরিদর্শন শেষে মোদী টুইট করে জানান, বিশ্বের বৃহত্তম মসজিদ ইসতিকলালে এসে তিনি উচ্ছ্বসিত।

প্রসঙ্গত, ইন্দোনেশিয়া ১৯৪৫ সালে নেদারল্যান্ড থেকে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার অর্জনকে স্মরণীয় করে রাখতে দেশটি স্বাধীনতা মসজিদ নামে একটি মসজিদ তৈরি করে, যা ইসতিকলাল মসজিদ নামে সুপরিচিত। ইসতিকলাল আরবি শব্দের অর্থ স্বাধীনতা।

২০১৩ সালে এই মসজিদটি দক্ষিণপূর্ব এশিয়ার বৃহৎ মসজিদ হিসেবে স্বীকৃতি লাভ করে। মসজিদটিতে একসঙ্গে ২ লাখ ২০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন।

উল্লেখ্য, মসজিদের ইসতিকলাল পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় এক স্থানের নাম। নরেন্দ্র মোদীর আগে বিভিন্ন সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, বিল ক্লিনটন, ইংল্যান্ডের প্রিন্স চার্লস, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, সৌদি বাদশাহ সালমান, ইরানের মাহমুদ আহমাদিনেজাদ ও লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি ইসতিকলাল মসজিদ পরিদর্শন করেছেন।

আরও পড়ুন : ভারতে মসজিদ ধসে ৪ জন নিহত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ