বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘হাদিসের মজলিস পুনরুজ্জীবন উম্মাহকে নবীজির সঙ্গে যুক্ত করে’ বুধবার সারা দেশে এনসিপির বিক্ষোভ-সমাবেশ ইরান ইস্যুতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহুর অষ্টম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য মিডল্যান্ড শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত দারুল উলুম দেওবন্দের মজলিসে শূরার অধিবেশনে বাজেট ও গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান

রাজধানীতে চালু হচ্ছে পাতাল রেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর যানজট নিরসন এবং স্বস্তিদায়ক যোগাযোগব্যবস্থা নিশ্চিতে নির্মাণ হচ্ছে মেট্রোরেল।

প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরা থেকে স্বল্প সময়ে পৌঁছা যাবে মতিঝিলে। তবে জনসংখ্যা অনুপাতে কেবল এ প্রকল্প দিয়েই যানজট কমানো সম্ভব নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা।

তাই সাবওয়ে (পাতাল রেল) নির্মাণের উদ্যোগ নিয়েছে সেতু বিভাগ। প্রাথমিকভাবে চারটি রুটও চিহ্নিত করা হয়েছে।

এটি বাস্তবায়ন হলে ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহন সম্ভব। অনুমোদনের জন্য প্রস্তাবটি আজ সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উত্থাপনের কথা রয়েছে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, সাবওয়ে নির্মাণে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো সারসংক্ষেপ অনুমোদনও পেয়েছে সেতু বিভাগ।

প্রথম দিকে ঢাকা শহরে চারটি সাবওয়ে রুট নির্ধারণ করে সমীক্ষার কাজ চলবে। এর মধ্যে টঙ্গী-বিমানবন্দর-কাকলী-মহাখালী-মগবাজার-শাপলা চত্বর-সায়েদাবাদ-নারায়ণগঞ্জের সাইনবোর্ড পর্যন্ত ৩২ কিলোমিটার ১ নম্বর রুট। আমিনবাজার-গাবতলী-আসাদগেট-টিএসসি-ইত্তেফাক মোড়-সায়েদাবাদ পর্যন্ত ১৬ কিলোমিটার ২ নম্বর রুট।

গাবতলী-মিরপুর ১-মিরপুর ১০-কাকলী-গুলশান ২-নতুন বাজার-রামপুরা টিভি স্টেশন-খিলক্ষেত-শাপলা চত্বর-জগন্নাথ হল-কেরানীগঞ্জ ৩ নম্বর রুট। আর ৪ নম্বর রুটে রামপুরা টিভি স্টেশন-নিকেতন-তেজগাঁও-সোনারগাঁও-পান্থপথ-ধানম-ি ২৭-ঝিকাতলা-আজিমপুর-লালবাগ-সদরঘাট। শেষ দুটি রুটের দূরত্ব এখনো নির্ধারণ করা হয়নি।

আরো পড়ুন- রমজানে রোগীদের রোজা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ