শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

হাইকোর্টে ১৮ অতিরিক্ত বিচারপতি নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:   সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১৮ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

শপথ গ্রহণের দিন থেকে পরবর্তী দুই বছরের জন্য তাদের এ নিয়োগ কার্যকর হবে বলে জানা যায়। আইন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র বিচারপতি নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে দীর্ঘ তিন বছর পর উচ্চ আদালতে বিচারক নিয়োগ দেয়া হলো।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিযুক্ত বিচারপতিদের শপথ পড়াবেন।

নবনিযুক্ত অতিরিক্ত বিচারপতিদের মধ্যে রয়েছেন- ঢাকার জেলা ও দায়রা জজ কুদ্দুস জামান, আইন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান, ঢাকা জেলা জজ আদালতের বিচারক কামরুল ইসলাম মোল্লাসহ ১৮ জন।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির অনুমোদনের পর নবনিযুক্ত বিচারপতিদের তালিকা বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্টার কার্যালয়ে পাঠায় আইন মন্ত্রণালয়।

আরো পড়ুন- কাজা রোজা রাখার পদ্ধতি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ