রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

গুগল ম্যাপে নতুন ফিচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  স্মার্টফোনের যুগে পথ চেনাতে গুগল ম্যাপের কোনো জুড়ি নেই। তাই দেশে বা বিদেশে কোথাও ঘুরতে গেলে প্রায় সবাই পথ চলতে এখন সহায়তা নেন এই প্রযুক্তির।

এবার নির্দিষ্ট পথের ঠিকানা প্রদর্শনের সময়ই আশপাশে থাকা বিভিন্ন প্রয়োজনীয় প্রতিষ্ঠানের তথ্য দেখাতে গুগল ম্যাপে চালু হচ্ছে ‘স্ক্রলিং বার’।

নতুন এ সুবিধা চালু হলে গুগল ম্যাপের ওপরে থাকা সার্চ বারের পাশে সেই পথের আশপাশে থাকা পেট্রলপাম্প, ওষুধের দোকান, হাসপাতাল, রেস্তোরাঁ, বিপণি-বিতানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অবস্থানের তথ্য জানা যাবে। এরই মধ্যে ফিচারটির কার্যকারিতা পরীক্ষাও করছে তারা।

এছাড়া আপনি হয়তো ঘুরতে ঘুরতে এমন কোথাও চলে গেলেন, যেখানে ইন্টারনেট সংযোগ আর কাজ করছে না! কিংবা পর্যাপ্ত পরিমাণ ব্যালান্স না থাকার কারণে কিনতে পারছেন না মোবাইল ডাটা।

এ রকম পরিস্থিতির কথা মাথায় রেখে গুগল অফলাইন ম্যাপ সুবিধাও আরও উন্নত করেছে। অর্থাৎ আপনি কোনো গহিন জঙ্গলে হারিয়ে যান কিংবা গাড়ি চালাতে চালাতে কোনো অচেনা পথে চলে যান, গুগল ম্যাপ ইন্টারনেট সংযোগ ছাড়াই আপনাকে পথ চিনিয়ে দেবে।

আরো পড়ুন- কাজা রোজা রাখার পদ্ধতি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ