শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

বাসের আগাম টিকিট বিক্রি শুরু; ভোগান্তিতে যাত্রীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঈদুল ফিতরকে সামনে রেখে গত বুধবার থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

এদিকে, বাসে অগ্রিম টিকিট বিক্রির এলোমেলো খবরে বিভ্রান্ত হয়েছেন ঈদে অগ্রিম টিকিট প্রত্যাশী ঘর ফেরা মানুষ। সম্প্রতি পরিবহন মালিকদের বিভিন্ন সূত্র দিয়ে কয়েকটি গণমাধ্যম ১ জুন থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি করা হবে বলে খবর প্রকাশ করলেও আজ বুধবার (৩০ মে) থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে দিয়েছে পরিবহন মালিকরা।

অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে এমন পরস্পর বিপরীত তথ্যে সাধারণ যাত্রীরা বিভ্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

টিকিট প্রত্যাশী সাধারণ যাত্রীদের অভিযোগ, বাসের অগ্রিম টিকিট বিক্রিতে পরিবহন মালিক সমিতিগুলোর পক্ষ থেকে কোনও সঠিক তথ্য জানানো হয়নি। অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে তারা সংবাদ সম্মেলন ডেকে নির্ধারিত তারিখ নির্ধারণ করে দিতে পারতো।

কিন্তু অজ্ঞাত কারণেই তারা বিভিন্ন সময়ে গণমাধ্যমকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে যাত্রীদের হয়রানি করেছে। একারণেই যাত্রীদের অনেকেই বিভ্রান্ত হয়েছেন।

এর আগে আগামী ১ জুন থেকে ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন : ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ৩০ মে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ