বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

'সরকারের প্রতারণামূলক আচরণ বরদাশত করা হবে না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতী
নাসির উদ্দীন খান বলেছেন,  প্রধানমন্ত্রী কওমী স্বীকৃতি প্রতিশ্রুতি দিলেও তিনি এখনো বাস্তবায়ন করেননি। জাতীয় সংসদে দাঁড়িয়ে কোটা বিরোধী আন্দোলনের ব্যাপারেও অনুরুপ ভাবে রহস্য জনক বক্তব্য দিয়ে ছাত্র সমাজের সাথে প্রতারনা করেছেন সরকার প্রধান।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনস্থ ‘হোটেল দা ক্যাপিট্যাল লি:’এ ছাত্র জমিয়ত আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার প্রধানের এরূপ প্রতারণামূলক আচরণ বরদাশত করা যায় না। অচিরেই এসব কথার বাস্তবায়ন না হলে ছাত্র সমাজ রাজপথে নামতে বাধ্য হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরী সভাপতি মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী বলেন, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মুতীউর রহমান গাজীপুরী বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মুস্তফা মঈনুদ্দীন খান, প্রচার সম্পাদক মাওলানা জযনুল আবেদীন, মাওলানা আব্দুল গফফার, ছয়ঘরী যুব জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী গোলাম মাওলা, ছাত্র মজলিসের সাবেক সভাপতি মাওরানা রুহুল আমীন সাদী,জমিয়ত নেতা মাওলানা ইমরানুল বারি সিরাজী প্রমুখ।

আরও পড়ুন : জমিয়ত হিন্দের অর্থ সহায়তার মুক্তি পেলো দুই কয়েদি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ