শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

একরামুল নিহতের ঘটনায় বেআইনি কিছু ঘটলে আইনানুগ ব্যবস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার  ইসলাম : মাদক ব্যবসার অভিযোগে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কক্সবাজারের টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হক নিহতের ঘটনায় বেআইনি কিছু ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার (০১ জুন) রাজধানীর তেজগাঁও স্কুলের ‘তেজগাঁও ওল্ড স্টুডেন্টস সোসাইটি’ আয়োজিত ইফতার-মাহফিলে যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

একরামুল হক ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার পর তার স্ত্রী আয়েশা বেগম জানিয়েছেন, তার স্বামীর হত্যাকাণ্ড পূর্ব-পরিকল্পিত।

এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত যে ধরনের তথ্য আছে, তাতে এ ধরনের কোনো আভাস পাওয়া যায়নি। তবে একরামুল হকের স্ত্রী যেটা বলেছেন নিশ্চয় আমরা তা তদন্ত করবো, আমাদের একজন ম্যাজিস্ট্রেট বিষয়টি তদন্ত করবেন। তিনি যদি মনে করে ওই বন্দুকযুদ্ধে বেআইনি কিছু ঘটেছে। তবে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো।

মন্ত্রী বলেন, মাদকবিরোধী অভিযানে সারাদেশ থেকে অভূতপূর্ব সাড়া এসেছে। সারাদেশের মানুষের মধ্যে বিশ্বাস জন্মেছে যে আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধে নেমেছি তা কেবল মাদক নিয়ন্ত্রণ হলেই থামবে। যতোদিন পর্যন্ত এ দেশে মাদক নিয়ন্ত্রণ না হচ্ছে, ততদিন এ অভিযান চলবে।

আরও পড়ুন : হাজার হাজার মানুষ হাত তুলে বললো, একরাম ভালো মানুষ ছিলেন!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ