বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

কাতারে সামরিক হামলার হুমকি সৌদি আরবের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি বাদশা সালামান বিন আবদুল আজিজ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোকে লেখা এক চিঠিতে হুঁশিয়ারি দিয়ে  বলেছেন, কাতার যদি রাশিয়ার কাছ থেকে  ‘এস-৪০০’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনে তাহলে সৌদি আরব কাতারে সামরিক অভিযান চালাবে।

ফ্রান্সের দৈনিক লা মনডে গতকাল এতথ্য প্রকাশ করেছে।

রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-৪০০’ কেনার জন্য কাতার যে আলোচনা চালাচ্ছে চিঠিতে সে ব্যাপারে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেন সৌদির বাদশা। কাতার ‘এস-৪০০’ কিনলে সৌদি আরবের নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে বলেও ওই চিঠিতে উল্লেখ করেন সালমান।

তাই কাতার যাতে এ ব্যবস্থা ক্রয় না করে সেজন্য দেশটির ওপর চাপ প্রয়োগ করতে ফরাসি প্রেসিডেন্টকে ওই চিঠিতে অনুরোধ জানিয়েছেন বাদশা সালমান।

অপরদিকে, প্যারিস থেকে প্রকাশিত দৈনিক লা মনডে এমন সময় এ খবর দিল যখন রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ব্যবস্থা কেনার জন্য সৌদি আরব নিজেই মস্কোর সঙ্গে কথাবার্তা অনেকদূর এগিয়ে নিয়ে গেছে বলে জানিয়েছিলেন একজন সৌদি কূটনীতিক।

সূত্র: আল জাজিরা

আরো পড়ুন ওমরা ভিসায় শর্ত ভঙ্গ হলে ৫০ হাজার রিয়াল জরিমানা!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ