বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘হাদিসের মজলিস পুনরুজ্জীবন উম্মাহকে নবীজির সঙ্গে যুক্ত করে’ বুধবার সারা দেশে এনসিপির বিক্ষোভ-সমাবেশ ইরান ইস্যুতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহুর অষ্টম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য মিডল্যান্ড শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত দারুল উলুম দেওবন্দের মজলিসে শূরার অধিবেশনে বাজেট ও গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান

সৌদি আরবের মন্ত্রীসভায় ফের রদবদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: মন্ত্রীসভায় আবারও রদবদলের ঘোষণা দিয়েছে সৌদি আরব।

শনিবার সংস্কৃতি এবং ধর্মের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রীসভায় রদবদল আনা হয়। মোহাম্মদ বিন সালমান সৌদির ক্রাউন প্রিন্স হিসেবে দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো সৌদির মন্ত্রীসভায় রদবদলের ঘটনা ঘটল।

বাদশাহ সালমানের এই ছেলে বর্তমানে সৌদির সবচেয়ে ক্ষমতাধর যুবরাজ হিসেবে পরিচিত। এর আগে তিনি দেশটির উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্টেট নিউজ এজেন্সির (এসপিএ) এক খবরে বলা হয়েছে, দেশের শ্রম, ইসলামিক ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীদের মধ্যে রদবদল আনা হয়েছে।

আগামী আগস্ট মাসে পবিত্র হজ পালনকে কেন্দ্র করে পবিত্র মক্কা নগরীতে একজন রাজ-কমিশন নিয়োগেরও ঘোষণা দেয়া হয়েছে। পবিত্র হজে সব ধরনের কার্যক্রমের নেতৃত্ব দেবেন প্রিন্স সালমান।

সম্প্রতি সৌদির সংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। সম্প্রতি নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়া হয়েছে। যা আগে কখনও নারীরা চিন্তাও করতে পারতেন না।

দেশটিতে গত নভেম্বরে দুর্নীতিবিরোধী অভিযানে প্রায় দুইশো প্রিন্স, ব্যবসায়া এবং রাজপরিবারের সদস্যকে আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিদের দেশটির বিলাসবহুল রিটজ শার্লটন হোটেলে রাখা হয়। তবে এদের মধ্যে অধিকাংশই সৌদি কর্তৃপক্ষকে মোটা অংকের অর্থ জরিমানা দিয়ে মুক্তি পান বলেও খবর বেড়িয়েছে।

আরো পড়ুন- সৌদি আরবের মিধনাব পার্ক অসাধারণ এক পর্যটন কেন্দ্র


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ