বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

গুয়েতেমালায় আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতে ২৫ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালায় একটি আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। আর এতে কমপক্ষে ২৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ঘটনায় আহত হয়েছে আরও ২০ জন। আগ্নেয়গিরি থেকে নির্গত ছাই উড়ছে ১০ কিলোমিটার ওপরে পর্যন্ত।

উৎকট কালো ধোঁয়া ও গন্ধের কারণে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নেওয়া দায় হয়ে পড়ছে এলাকার লোকজনের। সেজন্য ওই এলাকা থেকে নিরাপদ স্থানে সরে যাচ্ছে মানুষ।

চলতি বছর দ্বিতীয়বারের মতো রোববার (৩ জুন) ‘ফুয়েগো’ নামে আগ্নেয়গিরিটি জেগে উঠলে লাভার উদগিরণ হতে থাকে। ছড়িয়ে পড়তে থাকে ছাই।

রাজধানী গুয়েতেমালা সিটির প্রায় ৪৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এই আগ্নেয়গিরির লাভা-ছাইয়ে আক্রান্ত হতে থাকে বারানকাস দে সেনিজাস, মিনারেল, সেকা, তানিলুয়া, লাস লাজাস, বারানকা হোন্ডাসহ অনেক জনপদ।

গুয়েতেমালাকে সব ধরনের সহায়তা বন্ধের ঘোষণা আরবলীগের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ