বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাব্যবস্থাই যেখানে সমস্যার অনুঘটক! হজ-ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠানের জন্য নতুন সতর্কতা ক্রিকেটার আদিল রশিদের অনুপ্রেরণায় পুরো পরিবার ইসলামের ছায়ায়! নিকাব পরে ব্রিটিশ সিটিজেন অ্যাওয়ার্ড গ্রহণ করলেন খাদিজা প্যাটেল মসজিদে হারামের ইমাম হিসেবে আদ-দোসারির ৭ বছর পূর্তি আরবিতে প্রকাশিত হলো বিখ্যাত সিরাতগ্রন্থ ‘সিরাতুন নবী’ ‘হাদিসের মজলিস পুনরুজ্জীবন উম্মাহকে নবীজির সঙ্গে যুক্ত করে’ বুধবার সারা দেশে এনসিপির বিক্ষোভ-সমাবেশ ইরান ইস্যুতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহুর অষ্টম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য মিডল্যান্ড শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংসদে বাজেট অধিবেশন আজ থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৬ মে সংসদের এ ২১তম অধিবেশন আহবান করেছেন।

এ অধিবেশনে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ এবং পাস করা হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ বাজেট পেশ করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এ অধিবেশন দীর্ঘ হবে। ৎ

আগামী ৭ জুন বেলা সাড়ে ১২টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী অর্থ বছরের বাজেট পেশ করবেন।

সংসদ সচিবালয় থেকে জানানো হয় বাজেট অধিবেশনের সব প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন করা হয়েছে। এর অংশ হিসাবে বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের বাজেট সম্পর্কে আলোচনায় সহযোগিতা প্রদানের জন্য ‘বাজেট ইনফরমেশন হেল্প ডেস্ক’ চালু হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের আয়োজনে এবং বাজেট এ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিট (বিএএমইউ) এর সহযোগিতায় সংসদ ভবনের উত্তর-পূর্ব ব্লকের ৩য় লেভেলে অবস্থিত নোটিশ অফিসের সামনে এই ডেস্ক চালু করা হয়।

এ অধিবেশনে বাজেট পেশ ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস হতে পারে। তবে আগামী ৫ জুন সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের কার্যক্রম ও মেয়াদ নির্ধারণ করা হবে।

দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন গত ৮ এপ্রিল শুরু হয়ে ১২ এপ্রিল শেষ হয়। মোট পাঁচ কার্যদিবসের এ অধিবেশনে পাঁচটি সরকারি বিল পাস হয়েছে।

অধিবেশনের শেষ কার্য দিবসে জাতিসংঘ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরনের যোগ্যতা অর্জনের ঘোষণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জনগণকে ধন্যাবাদ জানিয়ে ১৪৭(১) বিধিতে আনীত প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সবসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়।

আরো পড়ুন- যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে মুসলিমদের রোজা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ