শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন থাকবে। নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনার পর আগামী নির্বাচনে সেনাবাহিনীর উপস্থিতির বিষয়টি নিশ্চিত করা হবে।

বুধবার সকালে বরিশাল সার্কিট হাউজের হলরুমে বরিশাল ও ফরিদপুর অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের ইভিএম উপর প্রশিক্ষন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

এ সময় সিইসি বলেন, বিএনপি আগামী জাতীয় নির্বাচনে আসবে বলে প্রত্যাশা করে নির্বাচন কমিশন। তবে কোন রাজনৈতিক দল নির্বাচনে আসবে কি আসবেনা সে ব্যাপারে নির্বাচন কমিশনের আলাদাভাবে উদ্যোগ গ্রহণ করার কোন সুযোগ নেই।

আগামী ৩০ জুলাইয়ের বরিশাল সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং সুন্দর করার সক্ষমতা বরিশালের প্রশাসনের আছে বলে মনে করেন সিইসি।

খুলনার সিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে সিইসি বলেন, স্থানীয় সরকার এমনকি জাতীয় সংসদ নির্বাচনে দুই একটা অনিয়মের ঘটনা ঘটতে পারে। অনিয়ম, সংঘাত হবেনা- এমনটা নিশ্চিত করে বলা যায় না। কোথাও অনিয়ম হলে তাৎক্ষণিক ভোট গ্রহণ বন্ধসহ ওই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করা হবে। সর্বোপরি ভোট সুষ্ঠু ও সুন্দর করার জন্য নির্বাচন কমিশন সহ প্রশাসন প্রানপণ চেষ্টা করে যাচ্ছে বলে জানান সিইসি।

আরো পড়ুন দাওয়াত ও তাবলিগকে কীভাবে দেখেন আরব আলেমগণ!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ