শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

বিমান বাহিনীর প্রধান হলেন এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হলেন এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। এয়ার মার্শাল পদে পদোন্নতি দিয়ে তিন বছরের জন্য তাকে বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ আদেশ আগামী ১২ জুন বিকাল থেকে কার্যকর হবে।

মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, জিডি(পি)-কে এয়ার মার্শাল পদে পদোন্নতি প্রদান পূর্বক বাংলাদেশ বিমান বাহিনী প্রধান পদে তিন বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে।
বিমান বাহিনীর প্রধান পদে মাসিহুজ্জামান এয়ার চিফ মার্শাল আবু এসরারের স্থলাভিষিক্ত হচ্ছেন। চাকরির মেয়াদ শেষ হওয়ায় আগামী ১২ জুন অবসরে যাবেন আবু এসরার।

এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ১৯৬২ সালের ১৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালের ১৬ মার্চ বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে ফ্লাইট ক্যাডেট হিসেবে যোগদান করেন তিনি এবং ১৯৮২ সালের ১৯ জুন জিডি(পি) শাখায় কমিশন লাভ করেন।

বিমানবাহিনী প্রধান হিসেবে নিয়োগের আগে তিনি সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন : ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত; নিহত ১ আহত ৬


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ