বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

মাঝপথে সরে যেতে পারে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আসন্ন গাজীপুর, সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন বিতর্কিত করার চেষ্টা চালাতে পারে বিএনপি। এমনটি ধারণা করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

এমনকি এ চার সিটির নির্বাচন থেকে মাঝপথে বিএনপি সরে দাঁড়াতে পারে এমন আশঙ্কা রয়েছে ক্ষমতাসীন দলের। তবে নির্বাচনকে প্রশ্নমুক্ত করার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হবে বলেও জানিয়েছেন দলের নেতারা।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের কয়েক নেতা জানান, বিএনপি আসলে নির্বাচনী ব্যবস্থায় বিশ্বাস করে না। তারা চায় অসাংবিধানিক পথে ক্ষমতায় যেতে। যে

কারণে দেশের নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা তাদের সবসময়ই রয়েছে। আমরা ধারণা করছি, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মাঝপথ থেকে সরে দাঁড়াতে পারে দলটি।

একই কৌশল নিতে পারে পরবর্তী তিন সিটি নির্বাচনেও। আওয়ামী লীগের ওই নেতারা আরও জানিয়েছেন, শুধু আগামী চার সিটি নির্বাচন নয়, একাদশ সংসদ নির্বাচনকেও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে বিএনপি।

গাজীপুর সিটি করপোরেশনে আগামী ২৬ জুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনে আগামী ৩০ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। চলতি রোজার মাসে চার সিটিতেই ইফতার মাহফিলের মাধ্যমে নির্বাচনী প্রচার অব্যাহত রেখেছে আওয়ামী লীগ।

আরো পড়ুন- সৌদি আরবে আতঙ্কে বাংলাদেশের কর্মীরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ