বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাব্যবস্থাই যেখানে সমস্যার অনুঘটক! হজ-ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠানের জন্য নতুন সতর্কতা ক্রিকেটার আদিল রশিদের অনুপ্রেরণায় পুরো পরিবার ইসলামের ছায়ায়! নিকাব পরে ব্রিটিশ সিটিজেন অ্যাওয়ার্ড গ্রহণ করলেন খাদিজা প্যাটেল মসজিদে হারামের ইমাম হিসেবে আদ-দোসারির ৭ বছর পূর্তি আরবিতে প্রকাশিত হলো বিখ্যাত সিরাতগ্রন্থ ‘সিরাতুন নবী’ ‘হাদিসের মজলিস পুনরুজ্জীবন উম্মাহকে নবীজির সঙ্গে যুক্ত করে’ বুধবার সারা দেশে এনসিপির বিক্ষোভ-সমাবেশ ইরান ইস্যুতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহুর অষ্টম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য মিডল্যান্ড শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

'মাদকে জড়িত পুলিশকে কোমরে দড়ি বেঁধে ধরে আনা হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, পুলিশ কর্মকর্তাদের কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে, তিনি যত ক্ষমতাশালীই হন না কেন, তাকে কোমরে দড়ি বেঁধে হুড়হুড় করে টেনে আনা হবে।

মঙ্গলবার বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে দুঃস্থদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, সমাজে মাদক ভয়াবহ ক্যান্সার রূপে চেপে বসেছে। মাদক ব্যবসায়ী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। রাজধানীতে মাদকের সকল আখড়া ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। চলছে মাদক বিরোধী বিশেষ অভিযান। ধরা পড়ছে মাদক ব্যবসায়ী। উদ্ধার করা হচ্ছে প্রচুর মাদকদ্রব্য। আসুন সবাই মিলে জঙ্গিবাদের মতো মাদককেও দমন করি। মাদক ব্যবসায়ীদের কোনো খবর জানা থাকলে পুলিশকে জানাবেন।

কমিশনার আরও বলেন, যারা মাদকের ব্যবসা করে বা মাদক ব্যবসায় অর্থলগ্নি করে, ঘর ভাড়া দেয়, আস্তানার জায়গা দেয় তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। ঢাকা শহরের কোথাও কোনো মাদকের আস্তানা থাকবে না। মাদক বিরোধী অভিযানে নিরিহ কাউকে হয়রানির অভিযোগ পেলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলেও তিনি জানান।

পল্টনের বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক উপ-কমিশনার প্রলয় কুমার জোয়ারদারসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় দুঃস্থদের মাঝে এক হাজার ২০০ পিস শাড়ি, লুঙ্গি ও শিশুদের পোশাক বিতরণ করা হয়।

আরও পড়ুন : মাইজভাণ্ডারের মাজার থেকে মাদকসহ আটক ১১


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ