শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

যে কারণে বাজেট বক্তৃতা শেষে ক্ষমা চাইলেন অর্থমন্ত্রী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বৃহস্পতিবার বাজেট পেশ শেষে স্পিকারের বক্তব্যের মাঝে তার দৃষ্টি আকর্ষণ করেন অর্থমন্ত্রী। এ সময় স্পিকার জানতে চান অর্থমন্ত্রী কিছু বলবেন কিনা।

তখন দাঁড়িয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, বসে বসে বাজেট বক্তৃতা দিয়েছি এবং রমজান মাসে পানি পান করেছি, সব নিয়ম পালন করিনি। নিতান্ত বয়সের কারণে এমনটি করতে বাধ্য হয়েছি।

বৃহস্পতিবার সংসদে বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী। শুরুতেই তিনি স্পিকারের কাছে বসে বাজেট পেশ করার অনুমতি চেয়ে নেন। টানা এক ঘণ্টা বাজেট পেশ করার পর অর্থমন্ত্রীকে পানি পান করতে দেখা যায়। কিছু পরে আবার পানি পান করেন অর্থমন্ত্রী।

২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ‘সমৃদ্ধ আগামী পথযাত্রায় বাংলাদেশ’ নাম দিয়ে এবার প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা।

এর মধ্যে উন্নয়ন বাজেটের মোট আকার ধরা হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৬৬৯ কোটি টাকা। প্রস্তাবিত অনুন্নয়ন বাজেটে ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৮২ হাজার টাকা।

এইচজে

আরো পড়ুন ন্যাটোর সদস্যপদ পাচ্ছে না কাতার!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ